About us
আমাদের কথা


বৈদ‍্যুতিন মাধ‍্যমে 'মাহুত'

'মাহুত' কেবলমাত্র পত্রিকা নয়। সাহিত্য-সংস্কৃতি জগতে এক সৃজনশীল ভাবধারার ধারক-বাহক– 'মাহুত'। ছাব্বিশ বছর অতিক্রান্ত 'মাহুত'এর পথ চলা। রাঁচী শহরের গুটিকয় সাহিত্য-সংস্কৃতি মনস্ক মানুষের মিলিত প্রয়াসে গড়ে ওঠা এই সাহিত্য-সংস্কৃতি সংস্থা, সেখানে একে একে যুক্ত হয়েছেন বহু সচেতন সৃষ্টিশীল মানুষ। পত্রিকা প্রকাশের পাশাপাশি নিয়মিত সাহিত্য বৈঠকে নিজস্ব রচনা পাঠ, আলোচনা, বিশ্লেষণ ও অনুশীলন অব্যাহত থেকেছে এই সুদীর্ঘ কাল। মাহুতের এই ধারা ও ধারাবাহিকতা বজায় রেখে সাহিত্য-সংস্কৃতির ঐরাবতী শক্তিকে সৃজনশীলতার খাতে উৎসর্গ করে চলাই আমাদের কর্মভার ও অঙ্গীকার। 
'সোশ্যাল মিডিয়া'র হাত ধরে বৈদ‍্যুতিন মাধ‍্যমে 'মাহুত'এর আত্মপ্রকাশ ঘটল। করোনা কালে বিপর্যস্ত মুদ্রণ ও বিতরণ ব‍্যবস্থার বৈকল্পিক উপায় হিসেবে পাঠকের কাছে পৌঁছনোর এটি আমাদের একটি আন্তরিক প্রয়াস। কিছু মানুষ বৈদ‍্যুতিন মাধ‍্যমে পঠন-পাঠনে অভ‍্যস্ত। আবার অনেকেই নন। যাঁরা অভ‍্যস্ত তাঁদেরকে জানাই, এবার থেকে প্রত‍্যেকটি সংখ্যা 'মাহুত'এর ওয়েবসাইটে পাওয়া যাবে। যাঁরা পত্রিকার কাগুজে কলেবরই ভালবাসেন, তাঁদের জানিয়ে রাখি, অবস্থা স্বাভাবিক হলেই 'সোস‍্যাল মিডিয়া'র সাথে সাথে সাবেকি-রূপ 'মাহুত'এর আত্মপ্রকাশও অব‍্যাহত থাকবে। 

Current Publication
বর্তমান প্রকাশন


সম্পাদকীয়

গদ্যের ভাষায় অভিব্যক্তি যখন দিশা খোঁজে ,কবিতার ভাষা তখন মুক্তির পথ দেখায়। গদ্যের ভাষায় শব্দের অর্থ যখন বাক্যের নিয়ামকে বাঁধা, কবিতার ভাষায় শব্দের অর্থ পায় অপরিসীম ব্যাপ্তি। বলা হয় কবিতা মস্তিষ্কে নয়, হৃদয়ে তৈরী হয়। বিজ্ঞানের নিরিখে অযৌক্তিক হলেও কথাটির অন্তর্বস্তুতে বেশ খানিক ভাবনার খোরাক আছে। মানুষের আবেগ, সুক্ষ অনুভূতি, প্রেম, ভালবাসা এ সকাল ভাবের সাথে হৃদয়ের সম্পর্ক জড়িয়ে আছে মানুষের ভাষায়। তাই যে কথাটির প্রকাশ পথ গদ্যে হয় দুরূহ, হৃদয়ের ভাষা অর্থাৎ কবিতায় সেটি পায় স্বাচ্ছন্দ।

সাহিত্যের অঙ্গনে সকল কুশীলবের অন্তরেই বিরাজ করে এক কবি সত্তা। কোথাও সে সোচ্চার, আবার কোথাও স্তিমিত তার অস্তিত্ব। পছন্দের মাপকাঠিতে পাঠকের আছে শ্ৰেণীবিভাগ। কবিতার পাঠক মনের খোরাক খোঁজে কবির দরজায়। কবির সাথে নিরুচ্চারে চলে তার অনুভূতির আদান-প্রদান। অনুভূতি-প্রবণ পাঠক-মন কখনো বা সাজিয়ে নেয় কোনো ভাললাগা কবিতার ছন্দময় ছত্র, কখনও কোন তেজ-দীপ্ত সর্গ,কখনও আবার পূর্ণ কবিতাটি। কালের সুবিশাল পরিসরে কবির উপস্থিতি নিছক লহমার কিন্তু তার কোনও-কোনও অনবদ্য সৃষ্টি কালোতীর্ণ হয়ে এগিয়ে চলে কাল প্রবাহের সাথে সাথে। উদাহরণ নিষ্প্রয়োজন। মানুষ যুগে-যুগে অনুপ্রাণিত হয়ে চলেছে এমন বহু কালজয়ী সৃষ্টির আলোকে।

'মাহুত'-এর সাহিত্য-আড্ডায় নিয়মিত চলে কবিতা-চর্চা। চলে মন্তব্যের মুক্ত আদান-প্রদান, কাব্যের নিরিখে প্রতিটি রচনাকে আরও নিখুঁত, অনন্য পূর্ণতা দেওয়ার থাকে একান্ত প্রচেষ্টা। পত্রিকার পাতায় যারা নিয়মিত লেখেন কিংবা 'মাহুত'-এর হোয়াটস অ্যাপ ও ফেসবুক ওয়ালে যাঁরা নিয়ত সক্রিয় তাঁদের এক অথবা একাধিক রচনার সংকলন হিসাবে প্রকাশ করা হল 'মাহুত'-এর এই কবিতা সংকলন সংখ্যা। আমন্ত্রণে সাড়া দিয়ে দূর-দূরান্তের বেশ কিছু কবি সহযোগিতা ও সমৃদ্ধ করেছেন কবিতা সংকলন সংখ্যাটিকে। ছন্দোবদ্ধ মুক্ত ছন্দ আবার গদ্যের আঙ্গিকে সেজেছে কবিতার পাতাগুলি। আছে কাব্য-ইতিহাসের উপর এক মননশীল প্রবন্ধ। পাঠকের দরবারে হাজির 'মাহুত'-এর এক অভিনব প্রয়াস।

Editorial board
সম্পাদক মন্ডলী

 

Editors
সম্পাদক মন্ডলী

বর্ষা বসু
বিভাস সরকার
অরুণাংশু ব্যানার্জী

Internet edition editor
ইন্টারনেট সংস্করণ সম্পাদক

অরুণাংশু ব্রহ্ম

 

  • সৃজনশীল সাহিত্য সংস্কৃতি চর্চায় ব্রতী।
  • যে কোনো বিষয় তথ্য-যুক্তিপূর্ণ এবং অবশ্যই শিল্পসম্মত লেখা পাঠান।
  • দপ্তরে প্রেরিত বই, পত্রিকা এবং সংস্কৃতি সম্পির্কত আলোচনা হয়।
  • নিয়মিত সাহিত্য চর্চায় অংশগ্রহণ করুন।
  • ‘মাহুত’-এর ইমেল ঠিকানায় লেখা পাঠান ।
  • ‘মাহুত’ ই-সংস্করণ পড়ুন ।

feedback
মতামত


Main Office
Mahut
Lalpur
Ranchi
P: (123) 456-7890
Email
mahutranchi@gmail.com
We're on social networks